সাজেদুর আবেদীন শান্ত’র প্রথম কবিতার বই ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’

সাজেদুর আবেদীন শান্ত’র প্রথম কবিতার বই ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’

উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:১৫

সাজেদুর আবেদীন শান্ত একজন কবি, ফিচার লেখক ও গণমাধ্যমকর্মী। বর্তমানে তিনি ঢাকা মিরপুর এগারোতে বাস করেন। তার জন্ম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুড়তলা গ্রামে। পড়াশোনা করেছেন বগুড়ার সোনাতলা উপজেলার টি এম মেমোরিয়াল একাডেমি স্কুল থেকে। এরপর বগুড়ার স্বনামধন্য কলেজ সরকারী শাহ সুলতান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর রাষ্ট্রবিজ্ঞানে অনার্সে ভর্তি হোন ঢাকা বঙ্গবন্ধু কলেজে।

তৃতীয় শ্রেণিতে থাকা অবস্থায় ছোট একটি ছড়ার মাধ্যমে লেখালেখি শুরু করেন। তার লেখা প্রথম কবিতা প্রকাশ হয় অনলাইন পত্রিকা ‘বগুড়া বার্তায়’। এরপর তিনি বগুড়ার স্থানীয় পাঠকপ্রিয় ‘দৈনিক চাদনী বাজার’ পত্রিকায় নিয়মিত কবিতা লেখেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আলোকিত সকাল ও অনলাইন পত্রিকা ‘বাঙালি বার্তা’র স্টাফ রিপোর্টার হিসাবে রয়েছেন।

এছাড়াও তিনি এনটিভি অনলাইন, জাগো নিউজ, রাইজিং বিডি, একুশে টিভি অনলাইন, দৈনিক খোলা কাগজ ও যায়যায়দিন পত্রিকায় নিয়মিত ফিচার লেখেন। তার সম্পাদনায় বের হয় জনপ্রিয় সাহিত্য সাময়িকী ‘উন্মেষ’। অনলাইন ম্যাগাজিন হলেও এ পর্যন্ত উন্মেষ সাহিত্য সাময়িকী’র পাচটি বিশেষ সংখ্যা বের হয়।

এবারের একুশে বই মেলায় (২০২১) সাজেদুর আবেদীন শান্তর প্রথম কবিতার বই ‘আষাঢ়, তুই এবং মৃ্ত্যু’ পাতা প্রকাশ থেকে আসছে। বইটির প্রচ্ছদ করেছেন পাতা প্রকাশ এর প্রকাশক মইম সুমন। বইটির মূল্য রাখা হয়েছে ৬৫ টাকা।

বইটি সম্পর্কে লেখক সাজেদুর আবেদীন শান্ত বলেন, ‘যেহেতু এইটা আমার প্রথম কবিতার বই তাই আমি কিছু বলবো না। বইটি পড়ে পাঠকের কথা শুনবো। আমি সর্বোচ্চ চেস্টা করেছি ভালো করার। ভুল ত্রুটির দায়ভার আমার। ভালো মন্দের বিচার পাঠকের’।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading