এবার এনআই খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ স্থগিত

এবার এনআই খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ স্থগিত

উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৩৫

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার করার অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার ইস্যুতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানের বিদেশ যাওয়ার উপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নজরুল ইসলাম খানের আবেদনের শুনানি নিয়ে রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামানের আদালত এ আদেশ দেন। ফলে তার বিদেশযাত্রায় আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।

পিপলস লিজিংয়ের পাঁচ আমানতকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ জানুয়ারি পিকে হালদারের মা লীলাবতী হালদারসহ ২৫ জনের বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। ওই ২৫ জনের মধ্যে মো. নজরুল ইসলাম খানও (এনআই খান) ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading