স্বেচ্ছায় ২ দিনে ৩ হাজার রোহিঙ্গা ভাষানচর যাচ্ছেন

স্বেচ্ছায় ২ দিনে ৩ হাজার রোহিঙ্গা ভাষানচর যাচ্ছেন

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ০৯:৫৭

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তৃতীয় দফায় প্রথম দিনে ১৭০০ রোহিঙ্গা সদস্য ভাষানচরের উদ্দেশ‌্যে রওনা হয়েছেন। ২ দিনে মোট ৩ হাজার রোহিঙ্গা সদস্য স্বেচ্ছায় ভাষানচর যাবেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় ১৭০০ রোহিঙ্গা সদস্যকে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বোট ক্লাব সংলগ্ন ঘাঁট থেকে নৌবাহিনীর ব্যবস্থাপনায় ভাষানচর নিয়ে যাওয়া হচ্ছে। নৌবাহিনীর কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি জানিয়েছেন।

আবদুল্লাহ আল মামুন জানান, আজ রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৪টি জাহাজ ভাষানচর রওনা হয়েছে। বাকি ১৩০০ রোহিঙ্গা যাবেন আগামীকাল সকালে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উখিয়ায়া থেকে এই রোহিঙ্গা সদস্যদের বাসযোগে পতেঙ্গা নৌবাহিনীর অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের রাতের খাবার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই ক্যাম্পে। এরপর সকালে ভাষানচরের উদ্দেশ্যে তাদের জাহাজে তোলা হয়।

নৌবাহিনীর এই কর্মকর্তা আরও জানান, স্বেচ্ছায় ভাষানচর যেতে আগ্রহী এমন রোহিঙ্গা সদস্যদের তালিকা করে তাদের ভাষানচরে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ তৃতীয় দফায় ১৭০০ রোহিঙ্গা সদস্যকে নৌবাহিনীর জাহাজযোগে ভাষানচরে পৌঁছে দেওয়া হচ্ছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading