সাংবাদিক পার্লের হত্যাকারীকে মুক্তির নির্দেশ, আমেরিকার ক্ষোভ

সাংবাদিক পার্লের হত্যাকারীকে মুক্তির নির্দেশ, আমেরিকার ক্ষোভ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১১:০১

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লের শিরশ্ছেদে দোষী সাব্যস্ত এক জঙ্গিকে মুক্তি দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট । এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হোয়াইট হাউস।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক পার্লকে ২০০২ সালে অপহরণ ও হত্যা মামলার রায়ে আহমেদ ওমর সাঈদ শেখকে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পাকিস্তানের সর্বোচ্চ আদালতের ৩ বিচারকের প্যানেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

আহমেদ ওমর সাঈদ শেখ

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ রায়কে ‘সন্ত্রাসের শিকার হওয়া ব্যক্তিদের জন্য অপমানস্বরূপ’ অভিহিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ড্যানিয়েল পার্লের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিতে ওয়াশিংটন অঙ্গীকারাবদ্ধ, বলেছেন সাকি।

হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে তিনি পাকিস্তান সরকারের প্রতি ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ডের মামলায় আর কি কি আইনি বিকল্প রয়েছে তা দ্রুত খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছেন; যাদেরকে খালাস দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে তাদের বিচার করতে সুযোগ দেওয়ার কথা পর্যালোচনা করে দেখতেও বলেছেন তিনি।

আহমেদ ওমর সাঈদ শেখ

রয়টার্স লিখেছে, এমন এক সময়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাংবাদিক পার্লের হত্যাকারীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল যখন আমেরিকা ও পাকিস্তানের মধ্যে ব্যাপক কূটনৈতিক টানাপোড়েন চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading