মুন্সীগঞ্জে বাস চাপায় দুই পথচারী নিহত

মুন্সীগঞ্জে বাস চাপায় দুই পথচারী নিহত

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১১:৫০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জমালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (২৬)। আহত বেলাল (২৫) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ উদ্দিন বলেন, “সকালে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষমান থাকা তিন যাত্রীকে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আহত হন একজন।”

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। সালাহ বলেন, দুর্ঘটনার পরপরই বাসসহ চালক পালিয়ে যায়। পরে লাশ উদ্ধার করে ভবেরচর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

নিহত ইসমাইল হোসেনের ভাই সুমন মিয়া বলেন, হতাহতরা সবাই হোটেল ব্যবসায়ী। ভোরে হোটেলের মালামাল কিনতে ঢাকা যাত্রাবাড়ী আরতে যাচ্ছিলেন তারা। জামালদী বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষমান ছিলেন তারা। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে থামার জন্য সিগন্যাল দিলে বাসটি সেটা অমান্য করে তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading