এইচএসসির ফল প্রকাশ শনিবার

এইচএসসির ফল প্রকাশ শনিবার

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৩:১০

মহামারীতে বিলম্বিত এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে শনিবার, যার অপেক্ষায় আছে দেশের পৌনে ১৪ লাখ শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সেখানে বলা হয়, “৩০ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২০ এর ফলাফল ঘোষণা করা হবে।”

ফলাফল ঘোষণার এই আনুষ্ঠানিকতা হবে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading