৬২ মণ জাটকা জব্দ

৬২ মণ জাটকা জব্দ

উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ১০:৩৮

চাঁদপুরে ৬২ মণ বা ২৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন টহল সদস্যরা সদর উজেলার হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জাটকা নিধন রোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান চালিয়ে আনুমানিক ২৫০০ কেজি জাটকা জব্দ করেন। পরে জাটকাগুলো চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মেজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এম ফারুক আহমেদের উপস্থিতিতে স্থানীয় ২৭টি এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading