মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি মওদুদ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৮:০৫
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মওদুদের একান্ত সহকারী মমিনুর রহমান সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।
মমিনুর রহমান সুজন জানান, সোমবার রাতে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে রওনা হন মওদুদ। মঙ্গলবার ভোরে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে ভর্তির পর স্যারের চিকিৎসা শুরু হয়েছে, কয়েকটি পরীক্ষাও করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে মওদুদ আহমদকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭ জানুয়ারি তার হৃদযন্ত্রে পেস মেকার বসানো হয়।
এ ব্যাপারে সুজন জানান, সিঙ্গাপুরে হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস থোর তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন মওদুদ। স্ত্রী হাসনা মওদুদও তার সঙ্গে রয়েছেন।

