করোনা: আরও কঠোর অবস্থানে যাচ্ছে মালয়েশিয়া

করোনা: আরও কঠোর অবস্থানে যাচ্ছে মালয়েশিয়া

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:৪৬

মালয়েশিয়ায় ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। মূলত করোনা মোকাবিলায় আরও কঠোর অবস্থানে যাচ্ছে দেশটি।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।

এর আগে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বা লকডাউন ঘোষণা করা হয়েছিল। এতেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আবারও লকডাউন বাড়াল দেশটির সরকার। করোনা নিয়ন্ত্রণে এবার কঠোরভাবে লকডাউন কার্যকরী করবে বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

সিনিয়র মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, করোনা সংক্রমণ আরো বেড়ে গেছে। এ পরিস্থিতিতে এমসিও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সারওয়াক রাজ্য বাদে সারা দেশে এমসিও বলবৎ থাকবে বলে ঘোষণা দেন মন্ত্রী। জাতীয় নিরাপত্তা কাউন্সিলও এ বিষয়ে একমত পোষণ করেছে বলে জানান তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading