ট্রেক ইস্যুর সিদ্ধান্ত ডিএসই’র

ট্রেক ইস্যুর সিদ্ধান্ত ডিএসই’র

উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৮:৪৫

‘ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক)’ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রথম ও প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র পরিচালনা পর্ষদের সভায় ট্রেক ইস্যুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিধিমালা ও প্রবিধানমালার শর্ত মেনে নির্ধারিত ফি জমা দিয়ে আগ্রহীরা ট্রেক পেতে আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ১৮ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

এ নিয়ে ডিএসই’র উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, ডিএসই সংশ্লিষ্ট আইন, স্কিম, বিধিমালা ও প্রবিধানমালার বিধান মোতাবেক যোগ্যতার ভিত্তিতে ডিএসইর অধীনে সিকিউরিটিজ লেনদেন কার্যক্রম পরিচালনার জন্য সিকিউরিটিজ লেনদেন অধিকার সম্বলিত সনদ ট্রেক ইস্যু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ট্রেক হলো শেয়ারবাজারে লেনদেনের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। যার মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ারের লেনদেন করবেন। এ হিসেবে এটি অনেকটাই ব্রোকার হাউজের মতো। তবে ট্রেকের মালিকরা ব্রোকারেজ হাউজের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার পাবে না।

গত বছরের ২৪ মার্চ ‘ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বিধিমালা ২০২০’ খসড়া করে তা জনমত যাচাইয়ের জন্য মতামত চায় বিএসইসি। এ খসড়া চূড়ান্ত করতে ১৫ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্টদের কাছ থেকে মতামত চাওয়া হয়। পরবর্তীতে ১২ নভেম্বর ট্রেক বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading