ফুসফুস ক্যানসারে আক্রান্ত সোলসের রনি

ফুসফুস ক্যানসারে আক্রান্ত সোলসের রনি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৯:২০

দেশের জনপ্রিয় ব্যান্ড সোলসের প্রতিষ্ঠাতা সদস্য ও ড্রামার সুব্রত বড়ুয়া রনি ফুসফুস ক্যানসারে আক্রান্ত। দুরারোগ্য এই ব্যাধি থেকে বাঁচার জন্য লড়াই করে চলেছেন তিনি।

ক্যানসার ধরা পড়ার পর ঢাকার একটি হাসপাতালে তার কেমোথেরাপি দেওয়া হয়। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে মাঝেমধ্যে একই হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ফুসফুস থেকে ক্যানসারের সংক্রমণ শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী।

শহীদ মাহমুদ জানান, করোনা শুরুর আগে রনির শরীরের ক্যানসার ধরা পড়ে। এরপর ঢাকায় তার চিকিৎসা শুরু হয়। শুরুর দিকে সংক্রমণ ছড়িয়ে পড়লেও চিকিৎসকেরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। হাল ছাড়েননি রনিও।

সুব্রত বড়ুয়া রনি সংগীতের ভুবনে আছেন পাঁচ দশক ধরে। স্বাধীনতার ঠিক পরের বছর চট্টগ্রামের কয়েকজন গানপ্রেমী তরুণ গঠন করেন গানের দল সোলস, যার মধ্যে অন্যতম রনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading