ঠাকুরগাঁওয়ে সন্ধ্যাপ্রদীপের আগুনে পুড়ল ৪০ ঘর

ঠাকুরগাঁওয়ে সন্ধ্যাপ্রদীপের আগুনে পুড়ল ৪০ ঘর

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:০০

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ঠাকুর ঘরের সন্ধ্যাপ্রদীপের আগুনে পুড়ে গেছে ৪০ ঘর। এতে মালামালসহ পাঁচ লাখের অধিক টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব রাতোর গ্রামের হিন্দু পাড়ায় এ আগুন লাগে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের পাথানুর বাড়ির ঠাকুর ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বালাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে পীরগঞ্জ ও রানীশংকৈল ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ দুই হাজার টাকা, একটি কম্বল ও কিছু খাদ্যসামগ্রী বিতরণ করেন। এই সাথে রাতোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুস সবুর নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চিড়ামুড়ি ও গুড় বিতরণ করেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading