মিয়ানমারের এনএলডি নেতা উইন টাইনও গ্রেপ্তার
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৩:৪০
মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) জ্যেষ্ঠ নেতা উইন টাইনকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। উইনকে গ্রেফতারের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান আরও জোরাল করার বার্তা দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।
শুক্রবার (৫ জানুয়ারি) ভোরের আগে আগে উইন টাইনকে ইয়াংগনে তার মেয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে এনএলডি’র গণমাধ্যম কর্মকর্তা কি টো-র বরাত দিয়ে জানিয়েছে স্ট্রেইট টাইমস।
বিবিসির খবরে বলা হয়, টাইনকে রাষ্ট্রদ্রোহ আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, নভেম্বরের সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে গত সপ্তাহে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমারের সামরিক বাহিনী সু চিসহ এনএলডির বেশিরভাগ নেতাকেই গ্রেপ্তার করেছিল। যে নির্বাচন নিয়ে অভিযোগ, সেই নির্বাচনে সু চির দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল। দেশটির নির্বাচন কমিশন ভোটে অনিয়মের অভিযোগের সত্যতাও পায়নি।

