‘সংবাদকর্মীদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী’

‘সংবাদকর্মীদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী’

উত্তরদক্ষিণ | শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৮:০০

যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘সংবাদকর্মীদের ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। প্রেস হচ্ছে ফোর্থ স্টেট। বিশ্বের সব দেশে সবসময় প্রেস বিমাতাসুলভ আচরণের শিকার হয়ে আসছে। আমাদের দেশে জননেত্রী শেখ হাসিনা সংবাদকর্মীদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার সময়কালে দেশে সবচেয়ে বেশি টেলিভিশন মিডিয়ার লাইসেন্স দেওয়া হয়েছে।’
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে যশোর প্রেস ক্লাবে সাংবাকিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রেস ক্লাবের জন্য জমি দিয়েছিলেন। সেই কারণেই আজ আমরা এই ক্লাবে বসে কাজ করতে পারছি, কথা বলতে পারছি।’
তিনি বলেন, ‘আমাদের প্রধান কাজ হচ্ছে, সাধারণ মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়া। সংবাদকর্মীদের শান্তিপূর্ণ পরিবেশে এক জায়গায় কাজ করার জন্য প্রেস ক্লাবের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের ঠিকানা হচ্ছে প্রেস ক্লাব। যশোরের প্রেস ক্লাবটি একটু একটু করে নান্দনিকভাবে এগিয়ে যাচ্ছে।’ ক্লাবটির আরও শ্রীবৃদ্ধি ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই সংসদ সদস্য আরও বলেন, ‘সাংবাদিকরা করোনাকালেও ঝুঁকি নিয়ে কাজ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। শুধু ভ্যাকসিন আসা নয়, এগুলো সফল করতে প্রয়োজন ভ্যাকসিনেশন প্রোগ্রামের। আগামীকাল সকালে যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা ছাড়াও আমি নিজেও ভ্যাকসিন গ্রহণ করবো।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading