বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৫ লাখের কাছাকাছি

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৫ লাখের কাছাকাছি

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:০০

করোনায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণ কেড়ে নেয়া চালিয়ে যাচ্ছে। মারাত্মক এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৫ লাখের কাছাকাছি পোঁছেছে। আমেরিকাভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে বিশ্বব্যাপী কোভিড শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৪ লাখ ৭৩ হাজার ৭৪২ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ১৭ লাখ ৯ হাজার ৩৯৯ জনে।

এদিকে, কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার দিক থেকে শীর্ষে থাকা আমেরিকায় মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে।

প্রসঙ্গত, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ২৯৬ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ২৩৬ জন মৃত্যুবরণ করেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading