আরএকে সিরামিকসের লেনদেন বন্ধ কাল
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৪৬
আগামীকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ। রেকর্ড ডেটের পর আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

