করোনা শনাক্ত ১১ কোটি ২০ লাখ ছাড়াল

করোনা শনাক্ত ১১ কোটি ২০ লাখ ছাড়াল

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৪৪

বিশ্বব্যাপী করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১১ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। আমেরিকাভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে মারাত্মক এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৫ লাখের কাছাকাছি পোঁছেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৪ লাখ ৮৪ হাজার ৯৮৮ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ২০ লাখ ৯১ হাজার ৮৫১ জনে।

প্রসঙ্গত, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৮২ লাখ ৫৯ হাজার ৬৪৮ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ২ হাজার ৫৯৪ জন মৃত্যুবরণ করেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading