লিবিয়া থেকেই দেশে ফিরলেন ইউরোপ যেতে চাওয়া ১৪৮ বাংলাদেশি
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:১৫
লিবিয়া থেকে বিশেষ একটি বিমান করে দেশে ফিরেছেন ১৪৮ বাংলাদেশি। একই ফ্লাইটে ৭ প্রবাসী বাংলাদেশির মরদেহ পাঠানো হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ওই ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এরপর প্রবাসী কল্যাণ ডেস্ক ও আর্মড পুলিশের সহায়তায় (এপিবিএন) আগতদের খাবারসহ জরুরি সহায়তা দেয় ব্র্যাকের একটি টিম।
বেসরকরি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি প্রধান শরিফুল হাসান জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের বাড়ি যাওয়ার জন্য প্রত্যেককে অর্থ সহায়তা করেছে। বুধবার সকালে এসে বিমানবন্দরে পৌছায় ফ্লাইটটি। এই লিবিয়া ফেরত বাংলাদেশিরা ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া গিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বাংলাদেশিদের নিয়ে একটি ফ্লাইটিট মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় লিবিয়া বেনিনা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই ভ্রমণ ভিসায় দুবাই হয়ে ইউরোপের উদ্দেশ্যে লিবিয়া গিয়েছিলেন। প্রতি বছর এভাবে বিপুল সংখ্যক বাংলাদেশি লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।

