বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ কিনতে ভুটানের আগ্রহ প্রকাশ
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৪০
বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে ভুটান।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি ভার্চুয়াল সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভুটানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যান্ডউইডথ রপ্তানির ব্যাপারে মন্ত্রী সম্ভাব্য সবধরনের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে ইন্টারনেটসহ টেলিযোগাযোগ ক্ষেত্রে কারিগরি ও বাণিজ্যিক বিষয় নিয়ে আলোকপাত করেন।

