কসবায় প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৪১
প্রাইভেটকার চাপায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিল্লাল (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে কসবার খাড়েরা ইউনিয়নের গুলাসার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেলের আরেক আরোহী সজিব (১৯) গুরুতর আহত হন। নিহত বিল্লাহ ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন, খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন।
জানা যায়, বিল্লাল মোটরসাইকেলের করে তার বন্ধু সজিবকে নিয়ে নিজের বাড়িতে ফিরছিলেন। এসময় একটি দ্রুতগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বিল্লাল নিহত হন। গুরুতর আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। প্রাইভেটকারটি পালিয়ে যায়।

