আমেরিকার গ্রিনকার্ড নিষেধাজ্ঞা বাতিল করলেন বাইডেন

আমেরিকার গ্রিনকার্ড নিষেধাজ্ঞা বাতিল করলেন বাইডেন

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:৩০

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনকার্ড আবেদনকারীদের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তা বাতিল করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নিষেধাজ্ঞা তুলে নেয়ার আদেশে আনুষ্ঠানিক অনুমতি দিয়ে জো বাইডেন বলেন, ‘এই নিষেধজ্ঞার কারণে অনেকে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারছেন না। এতে আমেরিকার ব্যবসার ক্ষতি হচ্ছে।’

মার্কিন নাগরিকদের আরও বেশি কাজের সুযোগ সৃষ্টি করার অজুহাতে গত বছর ট্রাম্প এই নিষেধাজ্ঞা জারি করেন।

প্রেসিডেন্ট বাইডেন বৈধ অভিবাসনের বিষয়ে বিদ্যমান বাঁধাও দূর করেছেন। অভিবাসন নিয়ে এই বাঁধাও তৈরি করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বেশ কয়েকটি পদ্ধতিতে অন্য দেশের নাগরিকদের এই গ্রিনকার্ড দিয়ে থাকে আমেরিকা। যেমন- পরিবারের সদস্যদের মাধ্যমে, চাকরির মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে, শরণার্থী অথবা আশ্রয় প্রার্থনার মাধ্যমে। এ ছাড়া আরও কিছু মাধ্যম রয়েছে। শুধু পরিবারের সদস্যদের মাধ্যমেই আটটি ভিন্ন ক্যাটাগরিতে গ্রিনকার্ড পাওয়া যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতিবছর ১০ লাখের মতো গ্রিনকার্ড অনুমোদন করা হয়। এর মধ্যে ৭০ শতাংশ পান এমন অভিবাসীরা, যাদের আত্মীয়-স্বজন যুক্তরাষ্ট্রে থাকেন। আর পেশা সংশ্লিষ্ট গ্রিনকার্ডের ৮০ শতাংশ এমন অভিবাসীদের দেওয়া হয়, যারা আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

প্রসঙ্গত, দায়িত্ব নেওয়ার পর মুসলিমদের ওপর দেওয়া নিষেধাজ্ঞাসহ ট্রাম্পের বেশ কয়েকটি অভিবাসন নীতি বদলে দিয়েছেন জো বাইডেন। সামনে আরও কয়েকটিতে পরিবর্তন আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading