করোনায় আরও ১১ মৃত্যু
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৫১
গত এক দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ৪৭০ জন।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৩৯৫ জনের মৃত্যু হল। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জনে।
এছাড়া বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৪৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন হয়েছে।

