স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ
উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৫০
করোনার কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামী ৩০ মার্চ। এদিন থেকে স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরু হবে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলে দেওয়া হবে।
সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য, জননিরাপত্তা সচিব এবং পুলিশের আইজিপি বৈঠকে অংশ নেন।

