আমেরিকা থেকে টাকা সরাতে গিয়ে আটকে গেল মিয়ানমারের জান্তা সরকার

আমেরিকা থেকে টাকা সরাতে গিয়ে আটকে গেল মিয়ানমারের জান্তা সরকার

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৫ মার্চ, ২০২১ | আপডেট: ১৪:০০

আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে (এফআরবিএনওয়াই) থাকা প্রায় শত কোটি ডলার তুলে নেওয়ার চেষ্টা করেছে মিয়ানমারের সামরিক শাসকেরা। এরপরই ওই তহবিল জব্দ করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

আমেরিকার এক সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

খবরে বলা হয়, অভ্যুত্থানের মাধ্যমে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পরপরই মিয়ানমারের সামরিক জান্তা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রক্ষিত এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা করলে মার্কিন কর্তৃপক্ষ তা আটকে দেয়।

মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে গত ৪ ফেব্রুয়ারি পাঠানো ওই তহবিল স্থানান্তরের অনুরোধ প্রথমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক আটকে দেয়। এরপর মার্কিন কর্মকর্তারাও ওই তহবিল স্থানান্তরের বিষয়টি অনুমোদন না দিয়ে আটকে রাখেন। পরে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করে ওই তহবিল স্থানান্তর স্থগিত করার বৈধ এখতিয়ার দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

রয়টার্স জানায়, নিউ ইয়র্ক ফেড বা যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট মিয়ানমারের ওই অ্যাকাউন্টের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading