করোনায় আরও ৬ মৃত্যু

করোনায় আরও ৬ মৃত্যু

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:৩৮

দেশব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্তের সংখ্যা টানা দ্বিতীয় দিনের মত হাজারের ওপরে রয়েছে। এছাড়া দেশে করোনায় মোট মৃতের সংখ্যাও সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৫১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৫০২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৩০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৭ হাজার ৯২০ জন হয়েছে।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading