চট্টগ্রামে আয়কর ভ্যাট শুল্ক মামলার হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি

চট্টগ্রামে আয়কর ভ্যাট শুল্ক মামলার হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ১৯:১২

চট্টগ্রামে আয়কর ভ্যাট ও শুল্ক মামলার হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের পক্ষে এ দাবি জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
তিনি আয়কর অধ্যাদেশ, কর, অর্থ সংক্রান্ত বিভিন্ন আইন, লোকাল এলসি, ভোগ্যপণ্য আমদানি, উৎসে কর, শিল্পগ্রুপের কোনো প্রতিষ্ঠানের কারণে পুরো গ্রুপকে ঋণ খেলাপি করা, ইস্পাত শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর দ্রুত ফেরত, গাড়ির ট্যাক্স টোকেন, করোনাকালে ব্যবসা না হওয়ায় জরিমানা বাতিল, ডেলিভারিতে বন্দরের আনুষ্ঠানিক জটিলতা কমানো, এইচএস কোড বাড়ানো ইত্যাদি বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন।
চেম্বার সভাপতি বলেন, ‘এনবিআর চেয়ারম্যান ডায়নামিক, নিরহংকারী ও সৎ কর্মকর্তা হিসেবে দেশের উন্নতির জন্য কাজ করে চলেছেন। করোনাকালেও তিনি আমাদের প্রস্তাবনা শুনতে এসেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। আশা করি তিনি ব্যবসায়ীদের দাবি ও প্রস্তাবনা মূল্যায়ন করবেন।’
সভায় প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এ সময় এনবিআরের সদস্য মো. আলমগীর হোসেন, সৈয়দ গোলাম কিবরিয়া, মাসুদ সাদিক, কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম, কর কমিশনার সৈয়দ আবু দাউদ, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, এনবিআরের বিভিন্ন উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিএমইএ, বিকেএমইএ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বিভিন্ন চেম্বারসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, করপোরেট গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading