ট্রফি নিয়ে দেশে ফেরার প্রত্যয় জামাল ভুইয়াঁদের

ট্রফি নিয়ে দেশে ফেরার প্রত্যয় জামাল ভুইয়াঁদের

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ | আপডেট: ২০:১৬

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশ সময় পৌনে ৬টায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ। কিরগিজদের বিপক্ষে গোলশূন্য ড্র করে নেপাল; এ ম্যাচের ফলে এক ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

নেপাল আর্মি স্টেডিয়ামে শুক্রবার অনুশীলন সেরেছে বাংলাদেশ। প্রস্তুতির ফাঁকে জামাল জানিয়েছেন ট্রফি নিয়ে দেশে ফেরার প্রত্যয়। “আগামীকাল নেপালের বিপক্ষে আমাদের ম্যাচ আছে। আমরা এরই মধ্যে ফাইনালে উঠে গেছি। কিন্তু প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সবাই আগামীকাল জিততে চাই। অবশ্যই ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটা আমরা জিততে চাই শুধু মানুষের জন্য নয়, পুরো জাতির জন্য। কেননা, আপনারা জানেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, তো ফাইনাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারব।”

ফাইনালের আগে ভালো ফলের প্রত্যাশা ডের। তবে এ ম্যাচেও পরীক্ষা নিরীক্ষার আগের ছকেই থাকার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জানিয়েছেন এই ইংলিশ কোচ। “ছেলেরা আজও কঠোর পরিশ্রম করেছে অনুশীলনে। কালকের ম্যাচের অপেক্ষায় আছি। প্রথম ম্যাচের দল থেকে একাধিক পরিবর্তন আসবে। আমরা নেপালে আসার আগেও বলেছি নেপালে সবাইকে সুযোগ দেওয়া, যারা নতুন, তাদের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা দেওয়ার কথা। আশা করি ফাইনালের আগেও ভালো একটা ফল আমরা পাব।” -বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading