ঢাকায় পৌঁছেছে ইন্ডিয়ার উপহারের ১২ লাখ টিকা

ঢাকায় পৌঁছেছে ইন্ডিয়ার উপহারের ১২ লাখ টিকা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ | আপডেট: ২১:০৬

ইন্ডিয়ান সরকারের উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ টিকা দেশে এসেছে। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ।

তিনি বলেন, “দুপুর পৌনে দুইটার দিকে টিকা বহনকারী ফ্লাইট বিমানবন্দরে এসে পৌঁছায়।” স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা টিকা গ্রহণ করেন। এসব টিকা তেজগাঁয়ের ইপিআই ক্লোল্ড স্টোরেজে রাখা হয়েছে বলেও জানান শাহরিয়ার সাজ্জাদ।

এ নিয়ে ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউট থেকে এক কোটি দুই লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ।

অক্সফোর্ডের টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে সরকার। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। গত ২১ জানুয়ারি ২০ লাখ ডোজ টিকা আসে উপহার হিসেবে। সরকারের অর্থে কেনা টিকার প্রথম চালানে ২৫ জানুয়ারি আসে ৫০ লাখ ডোজ, সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি আসে ২০ লাখ ডোজ টিকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading