কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ২২:০০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে লাল সবুজের প্রতিনিধিরা হারায় কেনিয়াকে।
শুক্রবার (২ এপ্রিল) জাতীয় ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ জিতে ৩৪-২৮ পয়েন্টের ব্যবধানে।
দু’টি লোনাসহ ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয়। প্রথমার্ধে ১৮-১০ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় স্বাগতিকরা। সেই সঙ্গে দু’টি লোনাও সংগ্রহ করে ব্যবধান বাড়ায় কেনিয়ার সঙ্গে।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের আরদুজ্জামান মুন্সি। টুর্নামেন্ট সেরার পুস্কার জেতেন স্বাগতিক দলের তুহিন তরফদার।
পাঁচ দলের টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বে একে একে শ্রীলংকা, নেপাল, পোল্যান্ড ও কেনিয়াকে হারিয়েছিল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

