‘মামুনুলকাণ্ডে’ মহাসড়কে হেফাজতকর্মীদের তাণ্ডব, অর্ধশতাধিক যান ভাঙচুর
উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | প্রকাশ: ০২:০০
সোনারগাঁয়ে হেফাজতের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধের ঘটনায় হেফাজতের হাজারো কর্মীরা রয়েল রিসোর্ট ভাঙচুর করেছে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে, অর্ধশতাধিক যানবাহন ও আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে হেফাজত কর্মীরা।
শনিবার (০৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় এক পর্যায়ে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পরে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোনারগাঁও মোগরাপাড়া মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

