সপ্তাহের শেষ কর্মদিবসে সূচকের সাথে বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবসে সূচকের সাথে বেড়েছে লেনদেন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ১৪:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৮৮৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৬ কোটি ৬২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, দর কমেছে ১৩৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৩ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৭৪৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, দর কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading