শাহজালাল বিমানবন্দরে পাঁচ রাউন্ড অস্ত্র-গুলিসহ আটক চিকিৎসক দম্পতি
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ১৫:১০
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজের ভেতর থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড গুলিসহ এক চিকিৎসক দম্পতিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে অভ্যন্তরীণ টার্মিনালে ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল।
এ ব্যাপারে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বি এম ফরমান আলী জানান, ওই চিকিৎসক দম্পতি অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করেছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
জানা যায়, স্ক্যানিংয়ের সময় তাদের লাগেজে অস্ত্র ও গুলির উপস্থিতি ধরা পড়ে। এ সময় তারা অস্ত্রটি বৈধ বলে দাবি করলেও প্লেনে ওঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা না দেওয়ার কারণে ওই দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

