করোনা: দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৯৮

করোনা: দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৯৮

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ১৭:০৫

দেশে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৭৮১ জন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

এদিন সুস্থ হয়েছেন আরও ৭ হাজার ২৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading