পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়তে চায় জিম্বাবুয়ে

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়তে চায় জিম্বাবুয়ে

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট ১৮:০০

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়তে চায় জিম্বাবুয়ে। সিরিজে পিছিয়ে পড়েও সমতা আনতে পারায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জিম্বাবুয়ে। তাই আগামীকাল রবিবার (২৫ এপ্রিল) সিরিজের তৃতীয় ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদি ব্রেন্ডন টেইলরের দল। অন্য দিকে দ্বিতীয় ম্যাচ হারলেও সিরিজ জিততে মুখিয়ে আছে পাকিস্তান। হারারেতে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।

সিরিজের প্রথম টি-টুয়েন্টি ১১ রানে জিতেছিলো পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৯ রান করেছিলো পাকিস্তান। ১৫০ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি জিম্বাবুয়ে। ৭ উইকেটে ১৩৮ রান করে তারা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় জিম্বাবুয়ে। দুর্দান্ত বোলিংএ পাকিস্তানকে বিধ্বস্ত করে তারা। মাত্র ১১৮ রানের পুঁিজ নিয়ে একশ’র নিচে পাকিস্তানকে ৯৯ রানে অলআউট করে দেয় জিম্বাবুয়ের বোলাররা। এতে ১৯ রানে ম্যাচ জিতে সিরিজ সমতা আনে জিম্বাবুয়ে। ফলে টি-টুয়েন্টি ইতিহাসে পাকিস্তানকে প্রথমবারের মত হারের লজ্জা দেয় জিম্বাবুয়ে।

এই জয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় তারা। দলের অধিনায়ক টেইলর বলেন, ‘দ্বিতীয় ম্যাচে দারুন বোলিং করেছে বোলাররা। তবে ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। ব্যাটসম্যানরা ভালো খেললেই সিরিজ জয় সম্ভব হবে। তবে আমরা আত্মবিশ্বাসী।’

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘দ্বিতীয় ম্যাচে একটি খারাপ দিন গিয়েছে আমাদের। তবে আমাদের লক্ষ্যে কোন ছেদ পড়েনি। আমরা সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছি।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading