সাড়ে ১১ লাখ টন চাল ও সাড়ে ৬ লাখ টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

সাড়ে ১১ লাখ টন চাল ও সাড়ে ৬ লাখ টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | আপডেট ১৫:১০

চলতি বোরো মৌসুমে সাড়ে ছয় লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল (আতপ ও সিদ্ধ) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং ২৭ টাকা কেজি দরে সাড়ে ছয় লাখ মেট্রিক টন ধান কেনা হবে। আগামী ২৮ এপ্রিল ২০২১ থেকে বোরো ধান ও ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। আগামী ৩১ আগস্ট সংগ্রহ শেষ হবে।

সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় এক অনলাইন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব তথ্য জানান।

এর আগে গত ২২ এপ্রিল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, খাদ্য অধিদপ্তর এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে কিছু নীতিগত সমস্যার কারণে ওই দিন সাংবাদিক সম্মেলন করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত বোরো মৌসুমে ৬ লাখ মেট্রিক টন ধান ও ১১লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading