অভিনেত্রী অনামিকা সাহার শারীরিক অবস্থা গুরুতর

অভিনেত্রী অনামিকা সাহার শারীরিক অবস্থা গুরুতর

উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | আপডেট ১৫:০০

ইন্ডিয়ান বাংলা সিনেমার বরেণ‌্য অভিনেত্রী অনামিকা সাহা। হঠাৎ অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আনামিকা সাহার শারীরিক অবস্থা গুরুতর। এখন কৃত্রিমভাবে তাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ‌্যম জানিয়েছে, প্রতি মিনিটে ১৫ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহাকে। তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে।

৯০ দশকের কমার্শিয়াল বাংলা সিনেমার অবিচ্ছেদ্য অংশ অনামিকা সাহা। অসংখ‌্য হিট সিনেমায় শাশুড়ি অথবা মায়ের ভূমিকায় অভিনয় করে দর্শক মনে জায়গা করে নেন তিনি। অধিকাংশ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। মূলত ভারতীয় বাংলা সিনেমার ‘লেডি ডন’ হিসেবে পরিচিত এই অভিনেত্রী।

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান আনামিকা সাহা। জানিয়েছিলেন হাসপাতালে ভর্তি হওয়ার খবরও।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading