টপটেন গেইনারের শীর্ষে অ্যাসোসিয়েটেড অক্সিজেন
উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | আপডেট ১৭:৩০
আজ বুধবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ৯ টাকা ৯৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৯৯৯ বারে ১৯ লাখ ৬৮ হাজার ৬৪৬টি শেয়ার লেনদেন করে।
গেইনারের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা বা ৯.৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরমিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট ও এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

