মার্কেন্টাইল ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মার্কেন্টাইল ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | আপডেট ২৩:৩০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

জানা যায়, সভায় ৩১শে ডিসেম্বর ২০২০ তারিখে সমাপ্ত বছরের ব্যালেন্সশিট, প্রফিট এন্ড লস একাউন্ট এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ ও ৫% বোনাস লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়াও এজিএমে বে-মেয়াদি বন্ড (Perpetual Bond) ইস্যুর মাধ্যমে ৭০০ কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ২২তম বার্ষিক সাধারণ সভা

বক্তব্যে সেবার মান ও পরিধি এবং মানবসম্পদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম।

২০২০ সালে করোনা মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ব্যাংকের চেয়ারম্যান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ২০২০ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০২১ সালে ব্যাংকের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) ও এম. আমানউল্লাহ। ব্যাংকের নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ড. গাজী মোহাম্মদ হাসান জামিল, পরিচালকবৃন্দ – এ.এস.এম. ফিরোজ আলম, মোঃ আব্দুল হান্নান, মোঃ নাসিরউদ্দিন চৌধুরী, আলহাজ্ব মোশাররফ হোসেন, এম. এ খান বেলাল, মোহাম্মদ আব্দুল আউয়াল ও ডঃ মোঃ রেজাউল কবির। ব্যাংকের কোম্পানি সচিব আবু আসগার জি. হারুনী এবং প্রধান অর্থ কর্মকর্তা ড. তাপস চন্দ্র পাল পিএইচডিসহ উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার ও উর্ধতন কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading