হাইকোর্টে বসুন্ধরা গ্রুপের এমডির আগাম জামিন আবেদন

হাইকোর্টে বসুন্ধরা গ্রুপের এমডির আগাম জামিন আবেদন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ১২:০০

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

‘আনভীর বিদেশ চলে গেছেন’- এমন গুঞ্জনের মধ্যেই বুধবার (২৯ এপ্রিল) তার পক্ষে হাইকোর্টে এ আবেদন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। এই আদালতের দৈনন্দিন কার্যতালিকার ১৪ নম্বর ক্রমিকে এটি শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে। তবে তার পক্ষে আইনজীবী হিসেবে কে আছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিয়ম অনুযায়ী আগাম জামিন আবেদনের শুনানির জন্য আসামীদের স্বশরীরে হাজির হওয়ার বিধান রয়েছে। তবে ভার্চুয়ালি শুনানি হওয়ায় আসামি ভার্চুয়ালি আদালতে সংযুক্ত হতে পারেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading