দর বাড়ার শীর্ষে প্রভাতি ইন্স্যুরেন্স: লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

দর বাড়ার শীর্ষে প্রভাতি ইন্স্যুরেন্স: লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ১৬:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২৯ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১৪ টাকা ৮০ পয়সা বা ৯ টাকা ৯৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৬৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫০৯ বারে ৪ লাখ ১৩ হাজার ২৯৬টি শেয়ার লেনদেন করে।

অপরদিকে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। বুধবার ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩.৪০ টাকায়। বৃহস্পতিবার, ২৯ এপ্রিল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.২০ টাকা বা ৫.৮৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফারইস্ট ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

গেইনারের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১০২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। তৃতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-সোনারবাংলা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডাইং, খুলনা পাওয়ার কোম্পানি, এইচ আর টেক্সটাইল ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই সিরিঞ্জের ৫.৫৯ শতাংশ, বিআইএফসিরি ৪.৮৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.৮ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪২ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৩.৫৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৩.৭ শতাংশ, বিডি থাইয়ের ৩.৪০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.২৭ শতাংশ এবং জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ার দর ৩.২২ শতাংশ কমেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading