সাপ্তাহিক দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
উত্তরদক্ষিণ |শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ | আপডেট ১৫:০০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৫-২৯ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৫টির বা ৩৯.১৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফারইস্ট ফাইন্যান্ড অ্যান্ড ইনভেস্টমেন্টের। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩.২০ টাকায়।
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ০.৪০ টাকা বা ১১.১১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফারইস্ট ফাইন্যান্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কেয়া কসমেটিকসের ১০.৫৩ শতাংশ, এমএল ডাইংয়ের ৯.২৩ শতাংশ, সুহৃদের ৮.৮৮ শতাংশ, প্রাইম ব্যাংকের ৮.৭২ শতাংশ, শেফার্ডের ৮.৪৭ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৮.৪৭ শতাংশ, নুরানী ডাইংয়ের ৮.২০ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৭.৯৮ শতাংশ এবং সায়হাম কটনের শেয়ার দর ৭.৮৭ শতাংশ কমেছে।

