অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে নিহত ২

অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে নিহত ২

উত্তরদক্ষিণ| শনিবার, ২২ মে ২০২১| আপডেট ১৪:১৫

নারায়ণগঞ্জের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় ট্রাক-অ্যাম্বুলেন্সর সংঘর্ষে দু’জন নিহত ও তিনজন আহত হয়েছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মুনরুজ্জামান জানান, উল্টোপথে আসা একটি ট্রাক অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা রোগীর দুই স্বজন নিহত হয় এবং তিন জন আহত হন। শনিবার (২২ মে) ভোর সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম ফারুক হোসেন। তিনি কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকার বাড়ি এলাকার আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পণ্যবাহী ট্রাক কাঁচপুর রহিম স্টিল মিলের সামনে ইউটার্ন নিয়ে মদনপুরের দিকে যাওয়ার পথে নয়বাড়ি এলাকায় কুমিল্লা থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে রাস্তার ওপর উল্টে যায়।

ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাকটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানার সামনে রেখেছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading