করোনা: ইন্ডিয়ার গ্রাম অঞ্চলেও ছড়াচ্ছে সংক্রমণ

করোনা: ইন্ডিয়ার গ্রাম অঞ্চলেও ছড়াচ্ছে সংক্রমণ

উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ০৮:৫০

ইন্ডিয়ার কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা কম থাকলেও দেশটিতে প্রতিদিন মৃত্যুর সংখ্যা চার হাজার পার হচ্ছে। তাছাড়া কিছু কিছু রাজ্যের গ্রামীণ অঞ্চল বা গ্রামে যেখানে আগে করোনা সংক্রমণ দেখা যায়নি সেই সব অঞ্চলেও করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে।

শনিবার (২২ মে) দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে চার হাজার ১৯৪ জনের। একইদিনে দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন।

এ পর্যন্ত ইন্ডিয়াতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৩ লাখ। আর মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৫২৫।

চলতি মাসের শুরুর দিকে ভারতে প্রায় প্রতিদিনই চার লাখের বেশি মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে সংক্রমণ কমছিল।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত দুই সপ্তাহে মহারাষ্ট্র, কর্নাটক, বেঙ্গালুরু একং উপকূলীয় কেরালায় সংক্রমণ কমেছে। তবে পশ্চিমবঙ্গ, দক্ষিণের অন্ধ্র প্রদেশ এবং তামিলনাড়ুর গ্রাম অঞ্চলে সংক্রমণ বেড়ে চলেছে।

হাসপাতালগুলোতে উপচেপড়া রোগী, বিভিন্ন শহরে ভেঙ্গে পড়া স্বাস্থ্য ব্যবস্থা এবং টিকার মজুদ সঙ্কুচিত হয়ে পড়ায় সামনের মাসগুলাতে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ের ব্যাপারে সতর্ক করেছেন দেশটির বিশেষজ্ঞরা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading