টপটেন লুজারের শীর্ষে অ্যারামিট সিমেন্ট

টপটেন লুজারের শীর্ষে অ্যারামিট সিমেন্ট

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | আপডেট ১৭:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৫ মে) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে অ্যারামিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৫.৮৬ শতাংশ কমেছে। মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৩০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৭৭ বারে ২ লাখ ৩৫ হাজার ৪৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৩ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার, ২৫ মে কোম্পানিটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৫.০১ শতাংশ কমেছে।

ন্যাশনাল ফিড মিল লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৪.৭১ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিআইএফসি, সাভার রিফ্যাক্ট্ররিজ, ইনডেক্স অ্যাগ্রো, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ম্যাকসনন্স স্পিনিং ও ডেল্টা স্পিনার্স লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading