৪০ ঘণ্টা পর শিমুলিয়ায় ফেরি চলাচল

৪০ ঘণ্টা পর শিমুলিয়ায় ফেরি চলাচল

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৮ মে ২০২১ | আপডেট ০৯:৩২

বৈরি আবহাওয়া ও পদ্মা নদী উত্তাল থাকায় মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে টানা ৪০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) রাত ১০ টার দিকে ১৪টি ফেরি চালু করা হয়। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮ টায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) ব্যবস্থাপক (ব্যাণিজ্য) ফয়সাল আহমেদ।

তিনি জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা উত্তাল থাকায় গত বুধবার (২৬ মে) সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান জানান, গত মঙ্গলবার থেকে যাত্রীবাহী সকল নৌযান চলাচল বন্ধের আদেশের ফলে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ৮৭টি লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading