১০২ কোটি টাকা লেনদেন: শীর্ষে বেক্সিমকো
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১ জুন ২০২১ | আপডেট ১৮:৪০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১ জুন) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির মোট ১০২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়াও কোম্পানিটি মোট ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৫৪৭টি শেয়ার হাতবদল করেছে।
এনআরবিসি ব্যাংক লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ৩২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৪ কোটি ৩৬ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স। কোম্পানিটির ৩২ লাখ ৮ হাজার ৩২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭ কোটি ৯৪ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, নর্দার্ণ ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স, লংকাবাংলা ফিন্যান্স, ন্যাশনাল ফিড মিল ও এবি ব্যাংক লিমিটেড।

