২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বাটা সু
উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ২১:০০
বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৬.৯৪ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৭.৯৪ টাকায়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুন।

