বিশ্ব করোনাক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ কোটি ১৫ লাখ

বিশ্ব করোনাক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ কোটি ১৫ লাখ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ১৫:৪০

কোভিড-১৯ মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। সেই সাথে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। বৃহস্পতিবার (৩ জুন) আমেরিকার জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ২৭ হাজার ৮৯৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৬ লাখ ৮৮ হাজার ৩২ জন।

বিশ্বে এ পর্যন্ত ১৯৬ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার ৬৩৬ ডোজ ভ্যাক্সিন প্রয়োগ করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ৬ হাজার ৯০৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৫ হাজার ৮২২ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৮৩ লাখ ৭ হাজার ৮৩২ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৩৫ হাজার ১০২ জন।

এদিকে বুধবার ব্রাজিলে করোনায় আরও ২ হাজার ৫০৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে এবং এনিয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৭০৬ জন দাঁড়িয়েছে বলে দেশেটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading