টপটেন গেইনারের শীর্ষে এএফসি অ্যাগ্রো

টপটেন গেইনারের শীর্ষে এএফসি অ্যাগ্রো

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ১৬:৩৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৩ জুন) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এছাড়াও কোম্পানিটি ৮৯৭ বারে ১৪ লাখ ৬৮ হাজার ১৮৯টি শেয়ার লেনদেন করে।

প্যাসিফিক ডেনিমস লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির দর ৫ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারবাংলা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading