‘কালোটাকায় পুঁজিবাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পেয়েছে’

‘কালোটাকায় পুঁজিবাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পেয়েছে’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ২১:১৫

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কালোটাকায় পুঁজিবাজার শক্তিশালী হয়েছে। এর ফলে পুঁজিবাজারে অর্থের প্রবাহও বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী এ কথা বলেন।

এদিকে সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে বড় ধরনের উম্ফল্লন ঘটেছে। ডিএসইর সূচক ৩৯ মাস পর ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, পুঁজিবাজারকে গতিশীল করার লক্ষ্যে এক বছর লক-ইনসহ কতিপয় শর্ত সাপেক্ষে ব্যক্তিশ্রেণির করদাতারা পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের আওতায় ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ৩১১ জন করদাতা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগপূর্বক ৪৩ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৮ টাকা আয়কর পরিশোধ করেছেন। যার ফলে দেশের পুঁজিবাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং পুঁজিবাজার শক্তিশালী হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading